মানিকগঞ্জের ঘিওরে বানিয়াজুড়ি বাসস্ট্যান্ড এলাকায় বাস ও মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষে উভয় গাড়ির কমপক্ষে ২০ যাত্রী আহত হয়েছেন। রবিবার সকাল পৌনে ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়ামিন উদ-দৌলা জানান, সকালে পাটুরিয়াগামী একটি মাইক্রোবাস ও বাসের মধ্যে সংঘর্ষ হয়। এতে বাসটি খাদে পড়ে যায়। এসময় উভয় গাড়ির কমপক্ষে ২০ জন যাত্রী আহত হন।
ইত্তেফাক/কেকে