রংপুরে মামলার চার্জশিটভুক্ত দুই জামায়াতকর্মীসহ ৪২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত রংপুরের আট উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
রবিবার সকালে তাদের আদালতের মাধ্যমে রংপুর কারাগারে পাঠানো হয়েছে।
রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক জানান, গ্রেফতাররা আদালতের সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি। বিভিন্ন মামলায় তাদের নামে চার্জশিট দেয়া হয়েছিল।
ইত্তেফাক/কেকে