ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক স্থবির, দুর্ভোগে ঘরমুখো মানুষ

অতিরিক্ত গাড়ির চাপে যেন স্থবির হয়ে আছে ঢাকা-টাঙ্গাইল ও ময়মনসিংহ মহাসড়ক। শনিবার সকাল থেকে শুরু হওয়া এ দুর্ভোগ রাতেও অপরিবর্তিত। পুরো হাইওয়ে জুড়ে একটু একটু করে থেমে থেমে চলছে যানবাহন।
 
আর এতে চরম দুর্ভোগে পড়েছেন হাজার হাজার ঘরমুখো মানুষ। হাইওয়ে পুলিশ জানায়, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি পারাপার ধীরগতি হওয়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বেড়েই চলছে যানবাহনের সংখ্যা।
 
এদিকে রাজধানীমুখী গরুভর্তি ট্রাক চলাচলের কারণে, মহাসড়কের বিভিন্ন পয়েন্ট এই যানজটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তৎপরতা চালালেও এখনো অবস্থা স্বাভাবিক হয়নি বলে জানিয়েছেন চালক ও যাত্রীরা।
 
ইত্তেফাক/এমএইচ