‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবির টিজার প্রকাশের পর ঐশ্বরিয়া রায় বচ্চন ও রণবীর কাপুরের ঘনিষ্ঠতা আলোচনার সৃষ্টি করেছে। শোনা গেছে, এই নিয়ে নাকি বচ্চন পরিবারেও মনোমানিল্য সৃষ্টি হয়েছে। কিন্তু এখন অমিতাভ বলছেন তিনি নাকি ছবিটির টিজার দেখেননি!
টিজার মুক্তির পর বিটাউনের প্রশংসার জোয়ারে ভাসলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় অমিতাভ বচ্চন বরাবরই চুপ থেকেছেন। এও শোনা গেছে রণবীরের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের জন্য পুত্রবধূ ঐশ্বরিয়ার ওপর ক্ষেপেছেন অমিতাভ। কিন্তু বিনোদনের একটি পোর্টালকে দেয়া সাক্ষাৎকারে বিগ-বি জানিয়েছেন, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিটির টিজার দেখেননি তিনি।
ইত্তেফাক/এএসএস