'প্রতিটি ঈদগাহে নিরাপত্তা জোরদার করা হবে'

 
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, 'সারাদেশের প্রতিটি ঈদগাহ মাঠে নিরাপত্তা জোরদার করা হবে।'  
 
রবিবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা-গোলাকান্দাইল এলাকার ঢাকা-সিলেট মহাসড়ক ও এশিয়ান হাইওয়ে পরিদর্শনকালে এ কথা বলেন তিনি।
 
মন্ত্রী আরো বলেন, ঈদের আগে ও পরে আর যানজট থাকছে না। যানজটমুক্ত রাখতে মহাসড়কগুলোর প্রতিটি পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে।
 
এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্তি প্রকৌশলী আব্দুস সালাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবজু উদ্দিন খাঁন, নির্বাহী প্রকৌশলী আলিবুল ইসলাম, ভুলতা ফ্লাইওভার প্রকল্প পরিচালক রিয়াজুল ইসলাম, রূপগঞ্জ থানার পরিদর্শক (ওসি-তদন্ত) জসিম উদ্দিন প্রমুখ।
 
 
ইত্তেফাক/কেকে