ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আবারো যানজট

 
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট রবিবার সকালে কমতে শুরু করেলও দুপুরের পর থেকে আবার তার বৃদ্ধি পেয়েছে। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে গিয়ে দেখা গেছে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় ৭০ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজট।
 
যানজট নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ মহাসড়কে নিয়মিত দায়িত্ব পালন করে যাচ্ছেন।
 
পুলিশ সূত্র জানায়, গত কয়েক দিনে যানজটের কারণে মহাসড়ক একেবারে স্থবির হয়ে পড়েছিল। যানজটের কারণ হচ্ছে-টাঙ্গাইল, জামালপুর ও শেরপুর জেলার যানবাহন ছাড়াও উত্তরাঞ্চলের ২২টি জেলার যানবাহন এখন ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও বঙ্গবন্ধু সেতু হয়ে রাজধানী ঢাকার সঙ্গে যাতায়াত করছিল। একদিকে তীব্র যানজট, অপরদিকে প্রখর রোদ ও তীব্র গরমে যানজটে আটকে পড়া যাত্রীদের চরম দুর্ভোগ শিকার হতে হচ্ছে।
 
গত কয়েক দিন তীব্র যানজট থাকার পর শনবার রাত থেকে যানবাহনের চাপ কিছু কমে আসায় যানজট সহনীয় পর্যায়ে নেমে এসেছিল। কিন্ু্ত আজ দুপুরের পর থেকে এই রোডে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় আবার যানজট শুরু হয়েছে।
 
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইন উদ্দিন ও গোড়াই হাইওয়ে থানার ওসি মো. খলিলুর রহমান জানিয়েছেন, যানজট এখন আগের চেয়ে অনেক কমে এসেছে। হাইওয়ে পুলিশের পাশাপাশি ট্রাফিক পুলিশ, জেলা ও থানা পুলিশ, র‌্যাব, আনসার, কমিউনিটি পুলিশ, স্কাউটস, জেলা প্রশাসন ও এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ বিভিন্ন সংস্থার লোকজন কাজ করে যাচ্ছে।
 
টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মাহবুব আলম ও জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন  জানিয়েছেন, এ বছর ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক যানজট মুক্ত রাখতে সকল ধরনের প্রসু্ততি নেয়া হয়েছে। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে সারে সাত শতাধিক পুলিশের পাশাপাশি, র্যাব, আর্মস পুলিশ ব্যাটালিয়ন, সিসি ক্যামেরা, ওয়াচ টাওয়ার স্থাপনসহ মোবাইল টিম দিন রাত কাজ করে যাচ্ছে।
 
 
ইত্তেফাক/এএসএস