ঈদে ছয় নাটকে অভিনয়ে আলামিন সবুজ

 
নাটকে সাবলীল অভিনয় দিয়ে এরই মধ্যে নিজের আলাদা একটা ইমেজ তৈরি করেছেন ‘চলিতেছে সার্কাস’ নাটকে রজনীতিবিদ চরিত্রে অভিনয় করা আলামিন সবুজ দুরানি। এর আগে বেশ কিছু বিজ্ঞাপনে অভিনয় করেছেন। এবারের ঈদে বিভিন্ন চ্যানেলে আলামিন সবুজের ছয়টি নাটক প্রচারিত হবে।
 
আলামিন সবুজ বলেন, "মাসুদ সেজানের পরিচালনায় 'মানি ইজ নো প্রবলেম' ছয় পর্বের নাটকটি প্রচারিত হবে আরটি টিভিতে ঈদের দিন থেকে। আসফাক নিপুণের পরিচালনায় নাটক 'সিসি' প্রচারিত হবে চ্যানেল আইতে ঈদের তৃতীয় দিন। 'তুমি আসবে বলে' নাটকটি আরটিভিতে প্রচারিত হবে ঈদের চতুর্থ দিন। রবিন খানের পরিচালনায় 'জামাই অভিজান' প্রচারিত হবে চ্যানেল আইতে। টাইফুর জাহান আসিক এর 'মিতব্যয়ী মতিন' ছয় পর্বের নাটকটি ঈদের দিন থেকে এটিএন বাংলায় প্রচারিত হবে। আজাদ আল মানুম ও সুর্য আহমেদ পরিচালনায় ছয় পর্বের 'স্বপ্নের কোরবানি' প্রচারিত হবে বিজয় টিভিতে।