অনেক মোটা, বেঁটেও কম নয়। একে দিয়ে মডেলিং করানো যায় না। ফলে মডেলিংয়ের স্বপ্ন দেখা মেয়েটিকে একদিন ফিরেই যেতে হয়েছিল শূন্য হাতে। সেদিন কে জানত, সেই নিউ ইয়র্ক ফ্যাশন উইকে র্যাম্পে হেঁটে তাক লাগিয়ে দেবে ওই মেয়েটি! সানি লিওনের মডেল হওয়ার গল্পটা অনেকটা এরকমই।
রবিবার এক সাক্ষাৎকারে কথাগুলো জানিয়েছেন সানি।
ডিএনএ'র খবরে দাবি, বি-টাউন এখনও তার সম্বন্ধে খানিকটা সাবধানী। তিনি পর্নো দুনিয়া ছেড়েছেন বেশ কয়েক বছর আগে, কিন্তু পর্নোর সঙ্গে তার সংযোগ যেন কিছুতেই মাথা থেকে সরাতে পারছে না বি-টাউন। ফলে নায়িকা হিসেবে একটার পর একটা ছবি করে চললেও, নায়িকার তকমা তাকে দিতে যেন একটু কুণ্ঠাই দেখা যায় এখানে। যত সমালোচনার ঝড়ই বয়ে যাক না কেন, রবিবারও সাক্ষাৎকারে উঠে আসে সেই নীলছবির প্রসঙ্গ।
সূত্রের খবরে প্রকাশ, বলিউড তাকে জায়গা না দিক, বলিউডের ইতিহাসে কিন্তু তিনি নিজের নাম ইতোমধ্যে লিখিয়ে ফেলেছেন। বলিউডের নায়িকা হিসেবে তিনিই প্রথম হাঁটলেন নিউ ইয়র্ক ফ্যাশন শো-তে।
অর্চনা কোচরের ডিজাইন করা গাউনে শো-স্টপার হিসেবে মার্জার সরণি মাতালেন সানি। আর এই সাফল্যের দিনেও নিজের পুরনো দিনের কথাও ভোলেননি সানি। একদিন তিনি যে মডেল হতে পারেননি, মোটা-বেঁটে অজুহাতে ফিরিয়ে দেওয়া হয়েছিল তাকে, স্বপ্নপূরণের দিনে সে কথাও মনে করিয়ে দিলেন তিনি।
এই ফ্যাশন শোতেই তার সঙ্গে ছিলেন এসিড আক্রান্ত রেশমা কুরেশি। যে সাহস আর মনোবল নিয়ে রেশমা আজ এ জায়গায় পৌঁছেছেন, সেই জেদকেও কুর্নিশ জানিয়েছেন সানি।
ইত্তেফাক/এএম