পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে আগামী ১৩ ও ১৪ সেপ্টেম্বর, মঙ্গলবার এবং বুধবার ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস, কনস্যুলার সেকশন, পাবলিক অ্যাফেয়ার্স সেকশন, আর্চার কে. ব্লাড আমেরিকান সেন্টার লাইব্রেরি এবং স্টুডেন্ট অ্যাডভাইজিং সেন্টার বন্ধ থাকবে।
ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের এক সংবাদবিঞ্জপ্তিতে আজ এ কথা জানিয়ে বরা হয়, আমেরিকান নাগরিকদের জন্য জরুরি সেবা প্রদান করা হবে। এ জন্য তারা ৫৫৬৬-২০০০ নম্বরে ফোন করে কর্তব্যরত কর্মকর্তাকে চাইতে পারেন।
ইত্তেফাক/আরএ