হলিউডের সর্বকালের অন্যতম সেরা সিনেমা গডফাডার অনুকরণে নির্মিত সরকার এর তৃতীয় সিক্যুয়েলে খলনায়ক হিসেবে থাকবেন জ্যাকি শ্রফ। এই বিষয়ে তার সম্মতি পাওয়া গেছে বলে জানা গেছে।
পরিচালক রাম গোপাল ভার্মা এব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন বলে জানা গেছে। শ্রফকে খলনায়কের চরিত্রে অভিনয় করার প্রস্তাব দেওয়া হয়েছিল। তিনি রাজিও হয়েছেন। তবে এখনও প্রজেক্টে সই এবং অন্যন্য নিয়মকানুন বাকি রয়েছে বলে জানা গিয়েছে। আগের দুই সিনেমার মতো এটিতেও মুখ্য ভূমিকায় অভিনয় করছেন অমিতাভ বচ্চন। জানা গিয়েছে, এবছরই ছবির শ্যুটিংয়ের কাজ শুরু হবে। মুম্বই এবং বিদেশের কিছু জায়গায় হবে শ্যুটিংয়ের কাজ। বিজনেস স্ট্যান্ডার্ড।
ইত্তেফাক/এসএসএ