ফেসবুকে উস্কানিমূলক তথ্য প্রচার, যুবক গ্রেফতার

ফেসবুকে আওয়ামী লীগ নেতাদের নামে ভুয়া, মনগড়া ও আপত্তিকর সংবাদ প্রচারের কারণে আইসিটি অ্যাক্টের মামলায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। 
 
গ্রেফতারকৃত বেলাল হোসেন রাঙ্গুনিয়া উপজেলা শিবিরের অন্যতম নেতা। পুলিশ জানিয়েছে বেলাল বেশ কিছুদিন ধরে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় উস্কানিমূলক এবং বিএনপি-জামায়াতের পরিবেশিত নানা ধরনের মনগড়া ও মিথ্যা সংবাদ প্রচার করে আসছিল।
 
এরই ধারাবাহিকতায় রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শিমুল গুপ্ত আইসিটি অ্যাক্টে রাঙ্গুনিয়া থানায় বেলাল হোসেনসহ পাঁচজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।এ মামলায় বেলাল হোসেনকে উপজেলার চন্দ্রঘোনা থেকে গ্রেফতার করা হয়েছে।এ মামলায় প্রধান আসামি করা হয়েছে যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজ।