রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সাথে সৌজন্য সাক্ষাত্ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল রবিবার বিকাল ৫টায় প্রধানমন্ত্রী বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সাথে সাক্ষাত্ করেন। ঈদের পরদিন গ্লোবাল ফান্ড সম্মেলন ও জাতিসংঘ সাধারণ পরিষদের সভায় যোগ দিতে ১২ দিনের সরকারি সফরে কানাডা ও যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রী সাক্ষাত্ করলেন। সাধারণত বিদেশ সফরে যাওয়ার আগে রাষ্ট্রপতিকে অবহিত করতে বঙ্গভবনে যান প্রধানমন্ত্রী।
ইত্তেফাক/এএন