কালিহাতীতে ট্রাক উল্টে ২ জনের মৃত্যু

 
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার হাতিয়ায় নামক স্থানে ট্রাক উল্টে দুই জন নিহত হয়েছে। সোমবার ভোর সাড়ে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
 
এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি আছাবুর রহমান জানান, উত্তরবঙ্গগামী একটি খালি ট্রাক মহাসড়কের কালিহাতী উপজেলার হাতিয়ায় নামক স্থানে উল্টে রাস্তার পাশের একটি খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই ট্রাক চালক ও হেলপার মারা যান।
 
তাত্ক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
 

ইত্তেফাক/এএম।