সুনামগঞ্জের তাহিরপুরে নৌকাডুবি, ২ শ্রমিকের মৃত্যু

 
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বৌলাই নদীতে নৌকাডুবিতে দুই বালু শ্রমিক নিহত হয়েছেন। সোমবার সকালে তাঁদের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলেন, তাহিরপুর উপজেলার দক্ষিণকুল গ্রামের তৌহিদুল ইসলাম ও সানজব মিয়া।
 
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়, একটি বড় নৌকায় পাথর বোঝাই করে রবিবার রাতে বৌলাই নদীর দক্ষিণকুল গ্রামের ঘাটে নোঙ্গর করে রেখে নৌকার ভিতরে ঘুমিয়ে পড়েন দুই শ্রমিক। শেষ রাতে বৃষ্টি হলে পাথর বোঝাই নৌকাটি এক সময় ডুবে যায়। সকালে স্থানীয় লোকজন নৌকার ভেতর থেকে ওই দুই শ্রমিকের লাশ উদ্ধার করেন।
 
তাহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে লাশ দুটি উদ্ধার করা হয়েছে, সকাল আটটার দিকে এই দুজনের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
 
ইত্তেফাক/আরএ