নড়াইলে ঈদের নামাজে অংশ নিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় নড়াইলের পৌর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে পৌঁছান তিনি।
তার সঙ্গে ছিল ছেলে সাহিল, মেয়ে হুমায়রা, ছোট ভাই মুরসালিম। জামায়াতে ইমামতি করেন নড়াইল কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মওলানা আশরাফ আলী। পরে দেশ জাতির কল্যাণ কামনায় মোনাজাত করা হয়। নামাজ শেষে আত্মীয়-স্বজন ও ভক্তদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিয়ম করেন মাশরাফি। পরে গণমাধ্যমকর্মীদের মাধ্যমে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান তিনি। উল্লেখ্য, ঈদে দুটি গরু কোরবানি করছেন মাশরাফি।
ইত্তেফাক/এসএসএ