তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সোমবার রাত সাড়ে সাতটার দিকে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার চরপ্রসন্নদী গ্রামে এক সাংবাদিক পরিবারের উপর সন্ত্রাসী হামলা চালিয়েছে এলাকার চিন্থিত মাদক ব্যবসায়ী ও মোটর সাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য আজম খান ও তার বাহিনী। এ হামলায় আহত হয়েছেন ইত্তেফাকের মুকসুদপুর উপজেলা সংবাদদাতা খোন্দকার বেলায়েত হোসেন, তার অন্ত্বসত্তা স্ত্রী লিজা বেগম (২৮) ও সাড়ে তিন বছরের শিশু সন্তান নুহাস খোন্দকার। মারাত্মক আহত অবস্থায় তাদের রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
জানা গেছে, রবিবার সন্ধ্যায় যুগান্তরের টেকেরহাট প্রতিনিধি খোন্দকার রুহুল আমিনের ছেলে সজিব খোন্দকার (১৮) বাড়ির অদূরে একটি দোকানে বসে চার বন্ধু চা পান করছিল। এ সময় বিল দেয়া নিয়ে চার বন্ধুদের মধ্যে দুষ্টমি কথাবার্তা হচ্ছিল। এর পাশ দিয়ে যাচ্ছিল সন্ত্রাসী মফিজ ও হূদয় ওই দুষ্টমি কথাবার্তা নিজেদের মনে করে ক্ষিপ্ত হয়ে সজিব খোন্দকারকে মারধোর করে । এ ঘটনার বিচার সালিশ চাওয়ায় ওই সন্ত্রাসী বাহিনী আরো ক্ষিপ্ত হয়ে উঠে। এরই জের ধরে সোমবার রাত সাড়ে সাতটার দিকে যুগান্তরের টেকেরহাট প্রতিনিধি খোন্দকার রুহুল আমিনের ছোট ভাই ইত্তেফাকের মুকসুদপুর সংবাদদাতা খোন্দকার বেলায়েত হোসেন পরিবার নিয়ে মোটর সাইকেল যোগে টেকেরহাট থেকে বাড়ীর সামনে আসলে পূর্ব পরিকল্পিতভাবে ওতপেতে থাকা ওই চিন্থিত সন্ত্রীরা হামলা চালায়। এ সময় হামলাকারীরা মায়ের কোলে থাকা শিশুপুত্র নুহাস খোন্দকারকে কাটার ভিতর ছুরে ফেলে। এতে শিশুর দেহে ১২টি বাবলা গাছের কাটাবিদ্ধ হয়।
খবর পেয়ে সিন্দিয়াঘাট ফাড়ির পুলিশ কর্মকর্তা জালাল উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করেছে সাংবাদিক পরিবার। তবে পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি। এ ঘটনায় মুকসুদপুর ও রাজৈর উপজেলার সাংবাদিকবৃন্দ তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে অবিলন্বে সন্ত্রাসী বাহিনীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।