‘বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নতুন উচ্চতায়’

ভারতের হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নতুন উচ্চতায় পৌছেছে এবং দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার ক্ষেত্র বৃদ্ধি পেয়েছে।  ত্রিপুরায় তিনদিনের সফরে গিয়ে মঙ্গলবার তিনি একখা বলেন।
 
হাইকমিশনার বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশ কঠোর অবস্থান নিয়েছে এবং আন্তঃসীমান্ত জঙ্গিবাদ বন্ধে সবধরণের সহযোগিতার বিষয়ে ভারতকে আশ্বস্ত করেছে।  শ্রিংলা বলেন, ত্রিপুরা থেকে ৫০ কি.মি দূরে অবস্থিত আশুগঞ্জ নদী বন্দর দিয়ে কলকাতা থেকে চাল ও লোহার রড পরিবহনের অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার।  শুধু তাই নয়, আগরতলা-কলকাতা হাইওয়ে খারাপ হয়ে যাওয়ায় বাংলাদেশের রাস্তা ব্যবহার করে আগরতলা ও আসামে পেট্রল নেয়ার সুযোগ দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে তিনি বলেন, বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বে একটি দায়িত্বশীল সরকার ক্ষমতায় আছে যারা আমাদের সঙ্গে ভাতৃত্বপুর্ণ সম্পর্ক রাখতে চায়। পিটিআই। 
 
ইত্তেফাক/এসএসএ