ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের বড় খোঁচাবাড়ী নামক স্থানে পিকআপ ভ্যান ও বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। নিহতরা হলেন, বীরগঞ্জ রাজবাড়ী এলাকার রমজান আলী (৬০), গাফফার (৬০) ও একই উপজেলার প্রাণ নগর এলাকার রোজিনা আক্তার (২২)
বুধবার বেলা ১২টায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও থেকে ছেড়ে যাওয়া দিনাজপুর গামী একটি গেটলক বাস বড় খোঁচাবাড়ী নামক এলাকায় একটি দ্রুতগামী পিকআপ ভ্যান কে পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুইজন মারা যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে রোজিনা আক্তার নামের আরো একজন মারা যায়।
ঠাকুরগাঁও সদর থানার ওসি মশিউর রহমান দুর্ঘটনার কথা স্বীকার করে বলেন, পিকআপ ভ্যানটি উদ্ধার করে থানায় নিয়ে আশা হয়েছে।
ইত্তেফাক/এসএসএ