মেলান্দহে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

 
জামালপুরের মেলান্দহে হাত-পা বাধা গলিত অজ্ঞাত মহিলার লাশ (২৫) উদ্ধার করেছে পুলিশ। আদ্রা ইউনিয়নের ফুড়িবর বিলের পানিতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে জানায়।
 
ওসি (তদন্ত) খন্দকার হালিমুল ইসলাম জানান, বিকেল ৩টার দিকে লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে তিন-চারদিন আগে শ্বাসরোধে হত্যা শেষে এই মহিলার লাশ পানিতে ফেলে দেয়া হয়।
 
ইত্তেফাক/আরএ