গোপালপুরে পিকআপের ধাক্কায় ইজিবাইক চালক নিহত

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার গোপালপুর-নলিন সড়কের শিমলাপাড়া নামক স্থানে পিকআপ ভ্যানের ধাক্কায় ইজিবাইকের চালক বাবুল নামের (৪০) একজন নিহত হয়েছেন।
 
হেমনগর ফাঁড়ির পুলিশ জানায়, হেমনগর থেকে নলিন যাওয়ার পথে শিমলাপাড়া এলাকায় দ্রুতগামী একটি পিক-আপ ভ্যান পেছন থেকে ইজি বাইকটিকে ধাক্কা দেয়। এতে সড়কের পাশে খাদে ইজিবাইক উল্টে পড়ে যায়। এতে বাবুল ঘটনাস্থলেই মারা যায়। এছাড়াও দুর্ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন।
 
 নিহত বাবুল বেলুয়া গ্রামের আছর আলীর পুত্র। চালক  এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি।