ফেনীতে এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার রাতে এই ঘটনা ঘটে।
নিহত মো. রিপন শহরের নাসির মেমোরিয়াল কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) শাহীনুজ্জামান জানান, রাতে রামপুর হাফেজ উকিলের বাড়ির পাশের কবরস্থান এলাকায় রিপনকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। গুরুতর অবস্থায় রিপনকে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ময়নাতদন্তের জন্য রিপনের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/এএসএস