ঝিনাইগাতী উপজেলার গজনী অবকাশ কেন্দ্রে ছিনতাইকারীর গুলিতে ২ ভ্রমণ বিলাসী আহত হয়েছে। ঘটনাটি ঘটে আজ ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায়।
আহতরা হচ্ছে, সিরাজগঞ্জের রায়গঞ্জ থানার হাছিব পানগাতি গ্রামের দুলা শেখের ছেলে কামরুল হাসান (৩০) ও আকবর আলীর ছেলে নাদিম (২৪)।
গজনী অবকাশ কেন্দ্রের গভীর অরণ্যে ঘোরাফেরার সময় ছিনতাইকারীদের কবলে পড়ে এই দুইজন। ছিনতাইকারীদের গুলিতে আহত হয় তারা। আহতরা ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে উন্নত চিকিৎসার জন্যে নিজ এলাকায় চলে যান। থানার এসআই সরোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/আরএ