তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সাহসের সঙ্গে ঈদ উৎসব পালনের মধ্যদিয়ে জনগণ জঙ্গিদের সমুচিত জবাব দিয়েছে।
পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে বৃহস্পতিবার প্রথম কর্মদিবসে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ আবারো প্রমাণ করলো ইসলামে জঙ্গিদের কোনো স্থান নেই। আটশত বছরের পুরনো এদেশের মুসলমান সমাজ শান্তিপূর্ণ ঈদ উৎসব পালনের মধ্য দিয়ে জঙ্গিদের সমুচিত জবাব দিয়েছে।
মন্ত্রণালয়ের নিয়মিত কাজের পাশাপাশি তথ্যমন্ত্রী এ দিন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর সঙ্গে তার দপ্তরে সাক্ষাত ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।