বিএনপি ও জামায়াত পাকিস্তানের আদর্শে আদর্শিত: হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ‘বিএনপি ও জামায়াত পাকিস্তানের আদর্শে আদর্শিত। তারা এখনো পাকিস্তানের স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছেন। যুদ্ধাপরাধীদের ফাঁসির রায় কার্যকরের পর পাকিস্তানের বিবৃতি প্রমাণ করে যারা জামায়াত করে তারা এখনো পাকিস্তানের সেনা। পাকিস্তানের সেনাদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য সকলকে এগিয়ে আসতে হবে।’
 
বৃহস্পতিবার বিকেলে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার পোড়াহাটি মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী ও প্রাক্তণ শিক্ষার্থীদের পুর্ণমিলনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
 
পোড়াহাটি মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি জাহাঙ্গীর হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ইসলামি বিশ্ববিদ্যালয়ের ভাইচ চ্যান্সেলর প্রফেসর ড. হারুন উর রশীদ আসকারী।
 
বিশেষ অতিথি হিসেবে ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/এএসএমইউ