বিদেশি মদসহ চার বিক্রেতা গ্রেফতার

চট্টগ্রামে বিপুল পরিমাণ বিদেশি মদসহ চার বিক্রেতাকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার ভোরে পতেঙ্গা ১৭ নম্বর ব্রিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
 
গ্রেফতার হলেন- শাহীনূর (৩৫), হাসান (৩৭), জিন্নাত আলী (৫০) ও মনজুর আলম (৩৫)।
 
র‌্যাব-৭ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নৌকায় করে বিদেশি মদ এনে পতেঙ্গা ১৭ নম্বর ব্রিজের কাছে খালাস করার খবর পেয়ে ভোরে ওই এলাকায় অভিযান চালানো হয়। চারজনকে গ্রেফতারের পর তাদের দেখানো স্থান থেকে ৯২৪ বোতল মদ এবং একটি নৌকা জব্দ করা হয়।