গ্রাহকের টাকা আত্মসাৎ, পোস্ট মাস্টারের কারাদণ্ড

চট্টগ্রামে গ্রাহকের অর্থ আত্মসাতের দায়ে এক পোস্ট মাস্টারকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। দণ্ডপ্রাপ্ত ইব্রাহিম খলিল দিদার উত্তর কাট্টলী টিএসও অফিস ডাকঘরের পোস্ট মাস্টার ছিলেন।
 
বৃহস্পতিবার চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মীর রুহুল আমিন এ দণ্ডাদেশ দেন। একই সঙ্গে আদালত  আত্মসাৎ করা অর্থ ফেরত দেয়ার নির্দেশ দিয়েছে।
 
দুদকের করা মামলার বিবরণীতে জানা গেছে, গ্রাহকদের জমা দেয়া মোট ২১ লাখ ৬২ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ২০১২ সালের ডিসেম্বরে দিদারের বিরুদ্ধে পাহাড়তলী থানায় করা তিনটি মামলার তদন্ত করেন দুদকের উপ-সহকারী পরিচালক আবুল বাশার। মামলার পরপরই পোস্ট মাস্টার দিদারকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।
 
ইত্তেফাক/এএসএমইউ