সিলেটে মামলার সাক্ষী হওয়ায় আখতার মিয়া (৪০) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।
সিলেট মহানগরীরর মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল বলেন, বৃহস্পতিবার দুপুরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল মর্গে পাঠানো হয়েছে। জমি নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।
আখতার মিয়া সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নের রায়বান গ্রামের বসিন্দা।
তিনি আরো বলেন, আদালতে দায়েরকৃত একটি মামলার সাক্ষী হওয়ায় প্রতিপক্ষের লোকজন বুধবার সন্ধ্যায় আখতারের ওপর হামলা চালান। এতে গুরুত্বর আহত হন আখতার মিয়া ও তার ভাই কালা মিয়া, মামাতো ভাই মছকন্দর আলি। স্থানীয়রা আহতদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আখতার মারা যান।