সুদানে বিস্ফোরণে ৮ শিশুর মৃত্যু

সুদানের ওমদুরমান নগরীর উত্তরাঞ্চলে রবিবার বিস্ফোরণে আট শিশু নিহত হয়েছে। দেশটির পুলিশের এক মুখপাত্র এই তথ্য জানান। খবর বার্তা সংস্থা এএফপি’র। 

জেনারেল হাশিম আব্দেল রহিম বলেন, বিস্ফোরণে ঘটনাস্থলেই সাত শিশু নিহত ও হাসপাতালে চিকিৎসা নেয়ার সময় এক শিশু মারা যায়।

তিনি বলেন, ছেঁড়া কাগজ ও কাপড় কুড়ানোর সময়ে শিশুরা একটি ‘অদ্ভূত জিনিস’ খুঁজে পেয়ে তা নিয়ে নাড়াচাড়া করছিল। তখন এটি বিস্ফোরিত হয়।

দেশটির পুলিশ এই ঘটনার তদন্ত করছে বলে জানিয়েছে। 

উল্লেখ্য, কয়েক বছর আগে এলাকাটিতে জঙ্গিদের আস্তানা ছিল।

আরো পড়ুন: আফ্রিকায় ঘূর্ণিঝড়-বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩২ 

সুদানের রাষ্ট্রীয় গণমাধ্যম এই বিস্ফোরণে আট শিশুর নিহতের কথা নিশ্চিত করেছে।

ইত্তেফাক/এসআর