ভুরুঙ্গামারীতে বিয়ে হলো বাসর হলোনা

বিয়ে পড়া শেষ। খাবার শেষে বর তার বন্ধুদের নিয়ে পায়চারি করছেন। মাথায় মুকুট পরা বরকে চিনতে কষ্ট হয়নি পুলিশের। বেরশিক পুলিশ গাড়ি থেকে নেমে ধরে ফেললেন বরকে।
 
বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টায় উপজেলার তিলাই ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতিতে হতচকিত হয়ে পড়ে বিয়ে বাড়ির প্রায় শতাধিক আমন্ত্রিত অতিথি।
 
জানা গেছে, পাইকের ছড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে টাইলস মিস্ত্রি আসাদুলের সঙ্গে তিলাই ইউনিয়নের দক্ষিণ তিলাই গ্রামের ইয়াসিনের মেয়ে হহামিদা খানম উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী ইসমত আরা বেগমের বিয়ে ঠিক হয়। বৃহস্পতিবার রাতে তাদের বিয়ে রেজিস্ট্রি এবং সামাজিকভাবে বিয়ে পড়ানো হয়। তৎক্ষণাৎ বাল্য বিয়ের খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার আজাহারুল ইসলামের নেতৃত্বে ভ্রামমাণ আদালত অভিযান চালিয়ে বরকে আটক করে থানায় নিয়ে আসে। বিবাহ রেজিস্ট্রারসহ অভিভাবকরা পলাতক রয়েছে।
 
ইত্তেফাক/এএসএমইউ