গোবিন্দগঞ্জে বাস উল্টে নিহত ১, আহত ২৫

 
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিয়ের বাস উল্টে বুলু মিয়া (৩০) নামের একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৫ জন। নিহত বুলু মহিমাগঞ্জ ইউনিয়নের পুনতাইর গ্রামের বাসিন্দা।
 
স্থানীয়রা জানায়, শুক্রবার বিকালে গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়কের গোপালপুর নামক স্থানে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই বুলু মিয়া নামের এক ব্যক্তি মারা যান। 
 
দুর্ঘটনার খবর পেয়ে গোবিন্দগঞ্জ দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। বাসটি বর ও বরযাত্রী নিয়ে বিয়ে বাড়ি যাচ্ছিল। 
 
 
ইত্তেফাক/কেকে