মাগুরায় স্কুলছাত্রীর আত্মহত্যা

 
মাগুরা সদর উপজেলার সাংদা লক্ষীপুর গ্রামে সপ্তম শ্রেণির এক স্কুল ছাত্রী হ্যাপি (১২) দুই সহপাঠির অত্যাচারে অতিষ্ঠ হয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে। এই ঘটনার পর দুই সহপাঠী মুরাদ ও সাব্বির পলাতক রয়েছে। 
  
পুলিশ ও এলাকাবাসী  সূত্র জানা যায়, সদর উপজেলার সাংদা লক্ষীপুর গ্রামের সপ্তম শ্রেনীর স্কুল ছাত্রী হ্যাপিকে মুরাদ ও সাব্বির প্রায়ই হ্যাপিকে উত্যক্ত করতো। মোবাইলে অশ্লীল মেসেজ পাঠাতো। এতে অতিষ্ট  হয়ে  লজ্জায় ও ক্ষোভে হ্যাপি সকালে বাড়ির পাশে আম গাছে পলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। এ ঘটনার পর মুরাদ ও সাব্বির পালিয়েছে। 
 
সাব্বির (১৩) শালিখা  উপজেলার গজদুর্বা গ্রামের গিয়সিউদ্দিনের ছেলে এবং মুরাদ(১৩) শালিখা উপজেলার ছানি আড়পাড়া গ্রামের জাহিদুলের ছেলে। তারা দুজনই ৭ম শ্রেণির ছাত্র। 
 
লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা মর্গে পাঠানো হয়েছে।
 
মাগুরার সিনিয়র সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মুরাদ ও সাব্বিরকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে তিনি জানান।
 
 
ইত্তেফাক/কেকে