মাত্র ১২ সেকেন্ডের মধ্যে গোল আদায়ের মাধ্যমে ইউরোপা লিগে দ্রুততম গোলের রেকর্ড বইয়ে নাম লিখিয়ে নিয়েছেন জান সিকোরা। বৃহস্পতিবার কারাবাগে অনুষ্ঠিত ইউরোপা লীগের ম্যাচে সফরকারী ¯েøাভান লিবেরেসের হয়ে ঐতিহাসিক এই গোলটি আদায় করেন সিকোরা। ডালাগা এরিনায় অনুষ্ঠিত জে গ্রæপের ম্যাচে বাঁ দিকের কোন থেকে বল নিয়ে ঠান্ডা মাথায় প্রতিপক্ষের রক্ষণভাগে ঢুকে পড়েন এই মিডফিল্ডার।
এরপর দক্ষতার সঙ্গে গোল দিয়ে স্নোভানকে ১-০ গোলের লীড এনে দেন তিনি। তবে ম্যাচের ৭ম মিনিটে গোল করে স্বাগতিক কারাবাগকে সমতায় ফেরান মাইকেল। ম্যাচটি ২-২ গোলে ড্র হলেও দ্রুততম গোলের কারণে ঠাঁই করে নিয়েছে ইতিহাসের পাতায়।
এর আগে দ্রুততম গোলটি আদায় করেছিল সেভিয়ার ফুটবলার ভিতোলো। গত বছর মার্চে ভিলারিয়ালকে ৩-১ গোলে পরাজিত করে সেভিয়া। ওই ম্যাচে ১৩ সেকেন্ডের মাথায় গোল করে দ্রæততম গোল আদায়কারী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন ভিতোলো। তবে এক মিনিট কম সময় নিয়ে সিকোরার করা গোলটি তাকে দ্বিতীয় স্থানে ঠেলে দেয়। ১৫ সেকেন্ডে গোল আদায়ের মাধ্যমে তালিকার তৃতীয় দ্রুততম গোল আদায়কারী হিসেবে রয়েছেন এইকে এথেন্সের খেলোয়াড় ইসমাইল ব্যংকো। ২০০৯ সালের নভেম্বরে বেতির বিপক্ষে গোলটি আদায় করেছিলেন তিনি।
ইত্তেফাক/এমএইচ