বৈশ্বিক নিরাপত্তা জোরদারে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

নারীর ক্ষমতায়ন, বৈশ্বিক নিরাপত্তা জোরদার ও বিভিন্ন রোগ প্রতিরোধে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার কানাডার মন্ট্রিলে দু'দিনব্যাপী গ্লোবাল ফান্ড কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
 
কনফারেন্সে জাতিসংঘ মহাসচিব বান কি মুন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, মাইক্রোসফটের প্রধান বিল গেটসের পরই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।২০৩০ সালের মধ্যে এইডসসহ দুরারোগ্য ব্যাধি রোধে করণীয় ঠিক করতে মন্ট্রিলের হায়াত রিজেন্সি হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
 
এছাড়া সম্মেলনের বিরতিতে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। এ সময় একাত্তরে মহান মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য তার বাবা পিয়েরে ট্রুডোকে মরণোত্তর মুক্তিযুদ্ধ সম্মাননা পদক প্রদান করেন শেখ হাসিনা।
 
ইত্তেফাক/এমএইচ