গত সপ্তাহে হলিউড অভিনেতা টম হিডলসনের সঙ্গে প্রেমের সম্পর্কের ইতি টেনেছেন গায়িকা টেইলর সুইফট। এরই মধ্যে গুঞ্জন উঠেছে এবার জ্যাক এফরনের দিকে ঝুঁকছেন তিনি।
ইন টাচ ম্যাগাজিনকে একটি সূত্র জানিয়েছে, টমের সঙ্গে সম্পর্কের ভাঙনের পর থেকেই অনবরত জ্যাকের কথা বলছেন টেইলর। সে সময় বলছে, জ্যাকের সঙ্গে সে সবসময় একটি গভীর সংযোগ অনুভব করেন। কিন্তু তারা দুইজনই অন্য সম্পর্কে জড়িয়ে ছিলেন।
সূত্রটি আরো বলেন, টেইলর জ্যাককে এক সাথে সময় কাটানো ও রাতের খাবার খাওয়ার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু শিডিউল সমস্যার কারণে সেটি আর হয়ে ওঠেনি।
এর আগের টেইলরও জ্যাকের প্রেমের গুঞ্জন শোনা গেছে। দ্য লরেক্স -এ একসঙ্গে কাজ করার পর তাদের একসঙ্গে দেখা গেছে। অবশ্য টেইলর সেসসময় প্রেমের গুঞ্জনের বিষয়টিতে অস্বীকৃতি জানিয়েছিলেন। খবর: আইএএনএস।
ইত্তেফাক/এএসএস