ভারতের সফর থেকে ছিটকে গেলেন সাউদি

ভারতের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য ইনজুরি আক্রান্ত তারকা ফাস্ট বোলার টিম সাউদির স্থানে নিউজিল্যান্ড দলে ডাকা হয়েছে ম্যাট হেনরিকে। 
 
অনুশীলনে সাউদি গোঁড়ালির ইনজুরি পড়লে পুরো সিরিজ থেকেই ছিটকে পড়েছেন। ইতোমধ্যেই তাকে নিউজিল্যান্ডে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে টেস্ট ম্যাচ শেষে ওয়ানডে সিরিজে তার ফিরে আসার সম্ভাবনা রয়েছে।
 
কোচ মাইক হেসন বলেছেন, এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে সাউদিকে অন্তত সাত থেকে দশদিনের বিশ্রামে রাখা। ম্যাট হেনরিকে আমরা সাউদির পরিবর্তে দলে নিয়েছি। আগামী ২২ সেপ্টেম্বর থেকে প্রথম টেস্ট শুরুর আগেই হেনরি দলের সাথে যোগ দিবেন। 
 
টেস্ট সিরিজকে সামনে রেখে নিউজিল্যান্ড বর্তমানে মুম্বাইয়ের সাথে অনুশীলন ম্যাচ খেলছে।
ইত্তেফাক/এমএইচ