বরাবরই খোলামেলা পোশাকে থাকতে ভালোবাসেন নার্গিস ফাকরি। এর পেছনের কারণ, মনোযোগ আকর্ষণ। টিভি অনুষ্ঠান হলে তো কথাই নেই, খোলামেলা পোশাকে তার উপস্থিত হওয়া চাই-ই চাই। তবে সব সময় এই কৌশল যে কাজ করে না তা হাড়ে হাড়ে টের পেলেন এই নায়িকা।
ড্যান্স রিয়ালিটি শো 'ড্যান্স প্লাস ২'তে 'ব্যাঞ্জো' ছবির প্রচারে হাজির হয়েছিলেন নার্গিস, সাথে ছিলেন ওই ছবির নায়ক রীতেশ দেশমুখ। রীতেশ কেতাদুরস্ত পোশাক পরে আসলেও নার্গিস এসেছিলেন খোলামেলা পোশাকে। এতে শো’য়ের নির্মাতাদের পক্ষ থেকে আপত্তি তোলা হলে শেষমেশ পোশাকের খোলামেলা অংশে পিন-আপ করতে হয় নায়িকাকে।
'ড্যান্স প্লাস ২'-এর নির্মাতারা নার্গিসকে বলেন, 'এতো খোলামেলা পোশাক পরে ক্যামেরার সামনে গেলে তা শো’য়ের ভাবমূর্তিকে আঘাত করবে।'
ওই সময় নার্গিসের পরনে ছিল রোহিত গাঁধী এবং রাহুল খান্নার ডিজাইন করা ড্রেস। সেটা পরে ইনস্টাগ্রামে নিজের ছবিও আপলোড করেছিলেন নায়িকা।
শো’য়ের সেট’-এ পৌঁছনোর পর নির্মাতারা জানান, যেহেতু এটা ফ্যামিলি শো, তাই নার্গিস যেন পোশাকের উন্মুক্ত অংশ ঢেকে ক্যামেরার মুখোমুখি হন।
প্রথমে নার্গিস মানতে না চাইলেও পরে তাকে পোশাকের সামনের অংশ পিন-আপ করে নিতেই হয়।
শো’-এ নার্গিসের সেই ছবি প্রকাশ্যে আসার পর সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে সমালোচনা।
ইত্তেফাক/এএম