কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কার দেয়া হয়ে থাকে। এটি সবার জন্যই আনন্দের একটি বিষয়। কিন্তু সে সুখের অনুভূতিতে বোধহয় ভাটা পড়ছে ক্যাটরিনা কাইফের।
চলতি বছর স্মিতা পাতিল পুরস্কার পেতে যাচ্ছেন এই বলিউড অভিনেত্রী। আর এই নিয়ে হাসি-তামাশা শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
১৯৮৪ সাল থেকে শুরু হয় এই স্মিতা পাটিল পুরস্কার। বলিউডের অনেক অভিনেত্রীরাই এই পুরস্কার পেয়েছেন।
শ্রীদেবী, মণীষা কৈরালা, ঊর্মিলা মাতন্ডকার, ঐশ্বরিয়া রায় বচ্চন, বিদ্যা বালন, প্রিয়াঙ্কা চোপড়ার মতো অভিনেত্রীরা এই পুরস্কার পেয়েছেন। এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে ক্যাটরিনা কইফের নাম। আর সেটাই মেনে নিতে পারছেন না সাধারণ মানুষ থেকে তারকা মহলেও অনেকেই।
এ প্রসঙ্গে টুইট করে একজন বলেছেন, ক্যাটরিনা কইফের ‘স্মিতা পাটিল পুরস্কার’ পাওয়া সাজিদ খানের অস্কার পাওয়ারই সামিল!
আরো কয়েক ধাপ এগিয়ে আর একজন টুইট করে বলেছেন, ক্যাটরিনা শুধু একবারই অভিনয় করেছেন। বলিউডে কাজ পাওয়ার জন্য সালমান খানের সঙ্গে প্রেমের অভিনয়!
ইত্তেফাক/এএসএস