সাতকানিয়ায় হিজবুত তাহরিরের সাবেক সদস্য গ্রেফতার

চট্টগ্রামের সাতকানিয়া হিজবুত তাহরিরের সাবেক এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার মো. শাহাদাত হোসেন (২৪) পুলিশের তালিকাভুক্ত আসামি।
 
বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার দক্ষিণ ঢেমশা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
 
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওমি) মো. ফরিদ উদ্দিন খন্দকার বলেন, গ্রেফতার শাহাদাত হিজবুত তাহরিরের সক্রিয় সদস্য ছিল। পরে তিনি জঙ্গি কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। তার নামে মামলা রয়েছে।
 
ইত্তেফাক/এএসএমইউ