বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, 'বিএনপিকে ঘায়েল করতে সরকার দলটির নেতাকর্মীদের ‘মিথ্যা’ ও ‘বানোয়াট’ মামলায় জড়াচ্ছে। সরকারের ধারাবাহিক জুলুম-নির্যাতনের অংশ হিসেবেই ফেনী ও চট্টগ্রামের কয়েকজন নেতাকে গ্রেফতার করা হয়েছে।' শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে গ্রেফতারের নিন্দা জানিয়ে তিনি অবিলম্বে তাদের মুক্তি দাবি করেন।
মির্জা ফখরুল বলেন, বিরোধী দলকে দমনের হীন চক্রান্তের অংশ হিসেবেই ফেনীতে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুন উর রশিদ, লক্ষ্মীপুরের যুবদল নেতা আকতার হোসেন, ঢাকা কলেজ ছাত্রদলের সভাপতি কাজী মাসুদ করিম, ফেনী সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, খাগড়াছড়ি জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ফেনী জেলা যুবদলের সহ-সভাপতি নুর নবী চৌধুরী এবং ছাত্রদল কর্মী আবদুল হালিম, আরিফ, মনছুর আলম, সারাফাত হোসেন ও রেদোয়ান হোসেনকে গ্রেফতার করা হয়েছে।
বিএনপি মহাসচিব দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবি জানান।
ইত্তেফাক/কেকে