বাগেরহাটে বাস ও প্রাইভেটকার সংঘর্ষে আহসান (৩২) নামে এক কারারক্ষী নিহত হয়েছেন।
শনিবার বিকালে ফকিরহাট উপজেলার কানারপুকুর তৈয়ব আলীর বটতলায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় প্রাইভেটকারে থাকা গোপালগঞ্জ জেলা কারাগারের জেলারসহ দুজন আহত হয়েছেন।
আহত জেলার আবু সায়েমকে (৫০) খুলনা মেডিকেল হাসপাতাল ও অপর কারারক্ষী জিয়াউলকে (৩৩) ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহসানের বাড়ি মাদারীপুর জেলার কালকিনি উপজেলায়।
বাগেরহাট হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান ফরাজি জানান, বাগেরহাট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ফাল্গুনী পরিবহনের সঙ্গে বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারের চালক আহসান ঘটনাস্থলেই মারা যান এবং অপর দুজন আহত হন।
ইত্তেফাক/ইউবি