ডেইলি শপিংয়ে পণ্য ক্রয়ে স্বর্ণের আংটি পেল ৪১ জন

রিটেইল চেইন শপ ডেইলি শপিংয়ে পণ্য ক্রয় করে স্বর্ণের আংটি জিতেছেন ৪১ জন। ‘সোনায়- সোহাগা’ অফারের অধীনে কেনাকাটা করে তারা স্বর্ণের আংটি পেয়েছেন।
 
গত ৭ সেপ্টেম্বর রাজধানীর বাড্ডায় প্রাণ-আরএফএল সেন্টারে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়েছে। 
 
আগস্ট মাসের ১ থেকে ৩১ তারিখ পর্যন্ত ডেইলি শপিং এর দেশব্যাপী ৪৪টি আউটলেটে ক্রেতাদের জন্য ‘সোনায়-সোহাগা’ অফারটি প্রযোজ্য ছিল।
 
এ আয়োজনে ডেইলি শপিং এর যেকোন আউটলেট থেকে নূন্যতম ৩’শ টাকার পণ্য ক্রয়ে ক্রেতারা একটি স্ক্র্যাচ কার্ড পেয়েছেন। এটি ঘষে ক্রেতারা তাৎক্ষণিক ওয়েফার, গুড়ো দুধ, নুডলস, কোমল পানীয়সহ অসংখ্য পুরস্কার জিতেছেন। 
 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ডেইলি শপিং এর হেড অব মার্কেটিং রুহুল এফ তালুকদার সুমন, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার গালিব ফররুখ বখত, অ্যাসিস্ট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার মিরাজ সরকার, রিজিওনাল ম্যানেজার ফিরোজ আলম ও ডেপুটি ম্যানেজার আমির হোসেন। 
 
 
ইত্তেফাক/এমআই