বগুড়ায় জামাল শেখ ওরফে জামাল ডাকাত (৪৮) নামের একজনকে গ্রেফতারের খবর পাওয়া গেছে। র্যাব-১২ সদস্যরা শনিবার গভীর রাতে সারিয়াকান্দি উপজেলার যমুনা নদীর চর শিমুলতাইড় গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
জামালের কাছে থেকে র্যাব সদস্যরা একটি ওয়ান সুটার পাইপগান, একটি কাটা রাইফেল, দেশি অস্ত্র ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে। জামাল একই এলাকার শাহজাহান ওরফে কালুর পুত্র।
আরো পড়ুন: পুঁচকে পানামা রুখে দিলো ব্রাজিলকে
রবিবার র্যাব-১২ বগুড়া কার্যালয়ে এক প্রেস বিফ্রিংয়ে এ তথ্য জানানো হয়। র্যাবের কোম্পানি কমান্ডার মেজর এসএম মোর্শেদ জানান, গ্রেফতারকৃত আসামি মো. জামাল শেখ দীর্ঘদিন যাবৎ জেলার সারিয়াকান্দি, যমুনা নদীর চর এলাকাসহ বিভিন্ন এলাকায় ডাকাতি, চাঁদাবাজী, টেন্ডারবাজি, নারী নির্যাতন এবং অস্ত্রের মুখে নিরীহ মানুষকে জিম্মি করে মুক্তিপণ আদায় করে আসছিল। তার বিরুদ্ধে বগুড়া জেলার সারিয়াকান্দি থানায় অস্ত্র ও অন্য আইনে একাধিক মামলা রয়েছে।
ইত্তেফাক/অনি