পিরোজপুরের জিয়ানগরের ভাঙা ব্রিজে সেলফি তুলতে গিয়ে ২০ জন আহত হয়েছেন।
শনিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পাড়েরহাট বাজার ও বাদুরা মৎস্য আড়তের সঙ্গে সংযোগ স্থাপনকারী ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, সন্ধ্যায় অর্ধ শতাধিক লোক পাড়েরহাট খালের ওই ভাঙা ব্রিজে ভিড় জমায়। এ সময় কয়েকজন যুবক ভাঙা ব্রিজটির ওপরে বসে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। এ সময় ভাঙা ব্রিজটি সম্পূর্ণ ভেঙে খালে পড়ে যায়। এতে ব্রিজের উপরে থাকা দর্শনার্থীরা খালে পড়ে যায়। এ ঘটনায় আরিফ, আউয়াল, মহসিন, কবির, বাবুল, ছানা, মনিরা বেগম, ছনিয়া আক্তার, সোহরাব, শাকিল, রাকিব ও সোহেল আকনসহ অন্তত ২০ জন আহত হন।
ইত্তেফাক/ইউবি
স্থানীয় ইউপি সদস্য মহসিন হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য গত বৃহস্পতিবার সকালে একটি ফিসিং বোটের সঙ্গে ধাক্কা লেগে ব্রিজটি ভেঙে যায়।