পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে আগামীকাল রবিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এবং চট্টগ্রাম ভেটেনারি এন্ড এনিমেল সাইন্স ইউনিভার্সিটি (সিভিএসইউ) খুলছে।রবিবার থেকে যথারীতি প্রতিটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম শুরু হবে।
ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়গুলোর আবাসিক শিক্ষার্থীরা হলে ফিরতে শুরু করেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ফরহাদ হোসেন খান, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যাসিটেন্ট রেজিস্ট্রার ফজলুর রহমান ও চট্টগ্রাম ভেটেনারি এন্ড এনিমেল সাইন্স ইউনিভার্সিটির ডেপুটি ডিরেক্টর খলিলুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত ৩১ আগস্ট থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ৭ সেপ্টেম্বর থেকে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ৫ সেপ্টেম্বর থেকে চট্টগ্রাম ভেটেনারি এন্ড এনিমেল সাইন্স ইউনিভার্সিটিতে ঈদুল আযহার ছুটি ঘোষণা করা হয়।
ইত্তেফাক/এসএস