নড়াইলের লোহাগড়ায় সুজাত মোল্যা (১৮) এক রাজমিস্ত্রির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার নলদি ইউপির চরবালিদিয়া গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। রবিবার ভোরে স্থানীয়রা সুজাতের লাশ ইছামতি বিলে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মৃত ব্যাক্তির আত্মীয়সহ এলাকাবাসী জানায়, সুজাত যশোরে রাজমিস্ত্রির কাজ করতেন। শনিবার দুপুরে তিনি যশোরে নিজ বাসায় ভাত খেয়েছেন। তারপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। রবিবার ভোরে ইছামতি বিলে তার লাশ পাওয়া যায়।
লাশের পাশে একটি গাছে সুজাতের গামছা ঝুলন্ত অবস্থায় ছিলো। কিন্তু সুজাতের লাশ বিলের মাঝে মাটিতে পড়ে ছিলো। গাছে সুজাতের গামছা দেখে অনেকে ধারণা করছে সুজাতকে গলায় ফাঁস দিয়ে হত্যা করে বিলের মাঝে ফেলে রাখা হয়েছিলো।
আরও পড়ুনঃ বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
এটি হত্যা নাকি আত্মহত্যা তা জানতে চাইলে লোহাগড়া থানার ওসি প্রবীর কুমার বিশ্বাস জানান, ‘নির্বাচনী ঝামেলা থাকায় আপাতত এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। মৃত্যুর কারণ উদঘাটন করতে লাশ নড়াইল সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।’
ইত্তেফাক/নূহু