বন্যায় বালাঘাট ব্রিজ ভেঙে ১১ গ্রামের মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন

নাগেশ্বরীতে বন্যায় সংযোগ সড়কসহ বালাঘাট ব্রিজ ভেঙে হেলে গেছে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ১১ গ্রামের প্রায় ৩০ হাজার মানুষের।
 
১৫ বছর আগে পৌর এলাকার গোদ্ধার, মোছলিয়া ও মেছনি বিলের সংযোগস্থলে বালাঘাট ব্রিজটি নির্মিত হয়। এ সড়কে যাতায়াত করে উপজেলার কানিপাড়া, জোলাপাড়া, টাপুরচর, নেয়াখালীপাড়া, সাতানিপাড়া, হিন্দুপাড়া, মুন্সীটারী, পঞ্চায়েতপাড়া, ফকিরের হাট, নেওয়াশী, খরিবাড়ী গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ। এবারে বন্যায় এ সড়ক ও ব্রিজের ওপর দিয়ে তীব্র স্রোতে পানি প্রবাহিত হওয়ায় দুই পাশের সংযোগ সড়কের বেশিরভাগ অংশ ও ব্রিজটি ভেঙে হেলে গেছে। দুর্ভোগে পড়েছে পথচারীরা। ভাঙা সংযোগ সড়ক দিয়ে পায়ে হেঁটে ব্রিজে উঠতে প্রায়ই তারা পানিতে পড়ে ভিজে যায়।
 

ইত্তেফাক/এএন