ত্রিশাল পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় গড়ে উঠেছে একাধিক ময়লার স্তূপ। দুর্গন্ধে ভারি হয়ে আছে পুরো বাসস্ট্যান্ড এলাকা। এতে করে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী ও সাধারণ পথচারীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
জানা গেছে, ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় কলেজ মার্কেটের সামনে ফুট ওভারের নিচে ও কলেজ গেইটের পাশে হোটেল, কলেজ বাজারের ময়লা, রেস্টুরেন্ট ও মাংসের দোকানের ময়লা প্রতিনিয়ত ফেলা হচ্ছে। রোদ-বৃষ্টিতে এসব ময়লা থেকে সৃষ্টি হচ্ছে অস্বস্তিকর পচা দুর্গন্ধ। স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী এবং সাধারণ লোকজনদের আসা-যাওয়ার ক্ষেত্রে এই বাসস্ট্যান্ডটি ব্যবহার করতে হয়। পৌর শহরের এমন একটি গুরুত্বপূর্ণ স্থানে ময়লার স্তূপ গড়ে ওঠায় চরম ভোগান্তিতে ছাত্র-ছাত্রী, পথচারী ও যাত্রীসাধারণ। এ বিষয়ে ত্রিশাল পৌরসভার মেয়র এ.বি.এম আনিছুজ্জামান বলেন, আগামী এক মাসের মধ্যে ত্রিশাল পৌর শহর পরিষ্কার পরিচ্ছন্নতা করার ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইত্তেফাক/এএন