ট্র্যাকে দুর্ঘটনার পর ইরানের প্যারাসাইক্লিস্টের মৃত্যু

রেসিং ট্র্যাকেই ঘটলো দুর্ঘটনা, আর তাতে প্রাণ হারাতে হলো ইরানের প্যারাসাইক্লিস্ট বাহমান গোলবার্নেজাদকে। রিও প্যারালিম্পিকের পুরুষদের সিফোর-ফাইভ রেসে ঘটে এই মর্মান্তিক ঘটনা।
 
আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটি জানায়, ‍দুর্ঘটনার পর ইউনিমেড রিও হাসপাতালে নিয়ে যাওয়ার পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এর আগে ২০১২ লন্ডন প্যারালিম্পিকসেও অংশ নেন বাহমান। দুর্ঘটনার কারণ খুঁজতে ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।
 
তার সম্মানে অলিম্পিক ভিলেজে ইরানের পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। রবিবার সমাপনী অনুষ্ঠানে তার জন্য শোক জানানো হবে।
 
ইরানের জাতীয় প্যারালিম্পিক কমিটির সাধারণ সম্পাদক মাসুদ আশরাফি বলেন, বাহমানের মরদেহ রবিবার ইরানে পৌছাতে পারে। এ বিষয়ে আইপিসির কাছে পূর্ণ প্রতিবেদন চেয়েছে ইরান।
 
তিনি আরো জানান,  ১২ বছর ধরে বাহমান সাইক্লং করে আসছিলেন। তার একজন স্ত্রী ও সন্তান রয়েছে। বিবিসি
 
ইত্তেফাক/এমএইচ