আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলার পলাতক আসামি সংসদ সদস্য আমানুর রহমান খান রানা টাঙ্গাইল আদালতে হাজির হয়েছেন।
রবিবার সকালে টাঙ্গাইলের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবুল মনসুর মিয়ার আদালতে হাজির হন।
আদালত পুলিশের পরিদর্শক আনোয়ারুল ইসলাম জানান, আদালতে হাজির হয়ে তিনি জামিনের আবেদন করেছেন। শুনানি চলছে।
২০১৩ সালের ১৮ জানুয়ারি ফারুক আহমেদের গুলিবিদ্ধ লাশ টাঙ্গাইলে তার কলেজপাড়ার বাসার সামনে পাওয়া যায়। এর তিন দিন পর তার স্ত্রী টাঙ্গাইল সদর থানায় মামলা করেন।
ইত্তেফাক/কেকে