কালকিনিতে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা

 
মাদারীপুরের কালকিনিতে নিতু মণ্ডল (১৪) নামে এক স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার সকাল ১০টার দিকে নবগ্রাম ইউনিয়নের আইসার কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
 
এ ঘটনায় জড়িত সন্দেহে মিলন মণ্ডল (২০) নামে এক কলেজছাত্রকে আটক করেছে পুলিশ।
 
নিহত নিতু ওই গ্রামের নির্মল মণ্ডলের মেয়ে। সে নবগ্রাম উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
 
অতিরিক্ত পুলিশ সুপার জানান, সকালে স্কুলে যাওয়ার পথে নিতুকে ছুরি মারেন মিলন। পরে এলাকাবাসীর সহায়তায় মিলনকে আটক করে পুলিশ।
 
 
ইত্তেফাক/কেকে